1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুর মঠবাড়িয়া উপজেলায় পৌরসভার সামনের সড়কে অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে মঠবাড়িয়া পৌরসভার সামনে প্রধান সড়কের ফুটপাত দখল করে মাছ ও ফলের দোকানসহ বিভিন্ন অস্থায়ী দোকান গড়ে ওঠে।এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং সড়কে যানজটেরও সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মঠবাড়িয়া থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা মাছ ও ফলের দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। উপজেলা প্রশাসন জানায়, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓