1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মঠবাড়িয়ায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

‎পিরোজপুরের মঠবাড়িয়ার সোনাখালীতে নির্মাণাধীন উত্তর সোনাখালী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ এপ্রিল) সকালে মঠবাড়িয়া-সোনাখালী-পাথরঘাটা সড়কে আমড়াগাছিয়া ইউনিয়নের এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন ডলার ও আরেক সদস্য ইয়াসিন তালুকদার এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের চলমান নির্মাণকাজ বন্ধ করতে নানা ধরনের হুমকি দিচ্ছে। এসময় বক্তারা দাবী করেন, নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি চালু করা প্রয়োজন। এ সময় স্থানীয়রা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন এবং প্রকল্পের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া উপজেলা যুবদলের সাবেক সদস্য সচীব তাহসিন জামান রুমেল, স্থানীয় সমাজ সেবক তোতা মিয়া, ব্যবসায়ী ইয়াকুব আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓