1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩৮৭ বার পড়া হয়েছে

ওমর ফারুক ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি পৌরসভার ময়লা আবর্জনা ও বর্জ্য ফেলার কোনো স্থায়ী ডাম্পিং স্টেশন কিংবা আধুনিক ব্যাবস্থাপনা না থাকায় অস্থায়ী ভাবে এখানে সেখানে আবর্জনা ফেলানোয় পরিবেশ স্বাভাবিক ছিলোনা।পৌরবাসীর দীর্ঘদিনের আবেদনের পরিপ্রেক্ষিতে পৌরসভার ইন্জিনিয়ারিং বিভাগের প্রচেষ্টায় ১৫১ বছর পরে প্রায় ৩০ কোটি টাকার অনুমোদন পেয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘ দিনের এই দাবি আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট স্থাপনের অনুমোদন পাওয়ায় পৌরবাসীর পরিকল্পিত নগরায়নের একটি মৌলিক চাহিদা পুরন হতে চলছে।সূত্র জানায় – প্রায় ৫ একর জমির ওপর এই আধুনিক প্লান্ট নির্মাণ করতে জমি ক্রয়ের জন্য ব্যায় ধরা হয়েছে ৫ কোটি টাকা এবং প্লানটের অবকাঠামো নির্মাণকাজের ব্যায় ধরা হয়েছে আরো ২৫ কোটি টাকা। পৌর শহরের অদুরে বাসন্ডা ইউনিয়নের কুনিয়ারী মৌজায় আনুষ্ঠানিক ভাবে জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।সবকিছু সুষ্ঠু ভাবে সম্পন্ন হলে ডিসি অফিস আগামী একমাসের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করবে। এরপরই শুরু হবে মূল অবকাঠামো নির্মাণকাজের কাজ। এপ্রকল্প বাস্তবায়িত হলে ঝালকাঠি পৌরসভা পাবে একটি পরিকল্পিত স্বাস্থ্য সম্মত ও পরিবেশ বান্ধব নগর।এদিকে পৌরসভার ৯ টি ওয়ার্ডের ময়লা আবর্জনা ফেলানোর জন্য ৫৬ টি কনক্রিটের পাকা ডাস্টবিন করার স্পট নির্ধারণ করেছে পৌর কর্তৃপক্ষ। এতে পৌরবাসী নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে উৎসাহিত হবে এবং পরিচ্ছন্ন কর্মীরাও সহজেই ময়লা আবর্জনা সংগ্রহ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓