1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। উপজেলার ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলে সম্প্রদায়ের অধিকার আদায়, জীবনমান উন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মাদ বজলুর রহমান বাবলু ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে গত ৬ মে নবগঠিত এই কমিটির অনুমোদন প্রদান করা হয়। নবগঠিত কমিটিতে মোঃ মনিরুজ্জামান মোল্লাকে সভাপতি এবং মোঃ ফিরোজ মাহামুদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আশ্রাফ আলী এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সাহিদ ফকির। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন নূর মোহাম্মদ ব্যাপারী ও কাইউম খান।সাংগঠনিক সম্পাদক হিসেবে মনির হোসেন হাওলাদার ও রফিকুল ইসলামকে মনোনীত করা হয়েছে।কমিটির অন্যান্য পদে কোষাধ্যক্ষ হিসেবে মাসুম বিল্লাহ, প্রচার সম্পাদক হিসেবে ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে এশার উদ্দিন এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মোঃ সুলতান মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সোহাগ মোল্লা, জেসমিন বেগম, ইলিয়াস শেখ, হরে কৃষ্ণ মন্ডল এবং মাহাবুব শেখকে।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, নাজিরপুর উপজেলার ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, নদী ও জলাশয় রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং জেলে পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে তারা একযোগে কাজ করবেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও তারা জানান।তারা আরও বলেন, দেশের অর্থনীতিতে মৎস্যখাত গুরুত্বপূর্ণ অবদান রাখলেও অনেক ক্ষুদ্র জেলে এখনও নানা সমস্যার মধ্যে জীবনযাপন করছেন। তাদের জীবনমান উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং প্রাকৃতিক দুর্যোগের সময় সহায়তা প্রদানের জন্য সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে।বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে নাজিরপুর উপজেলার জেলে সমাজ আরও সংগঠিত হবে এবং জেলেদের অধিকার ও কল্যাণে এই কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓