1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্যাডমিন্টনে জাতীয় পর্যায়ে অংশ নেবে নেছারাবাদের শিক্ষক কন্যা স্নিগ্ধা ও মৌসি

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৮২ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে খেলবে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শিক্ষক কন্যা স্নিগ্ধা ও মৌসি। শনিবার (১৬ মে) বরিশাল জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় ব্যাডমিন্টনে তারা চ্যাম্পিয়ন হয়েছে। তারা এখন জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে “স্বপ্নের পথে, বিজয়ের সাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী তৃণমূলের প্রতিভাকে জাতীয় পর্যায়ে তুলে আনতে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন করে। এ আয়োজনের আওতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এত নেছারাবাদ উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বেল্লাল হোসাইন এর নবম শ্রেণিতে পড়ুয়া কন্যা মহুয়া মিম স্নিগ্ধা ও দশম শ্রেণির সাদিয়া তাসনিম মৌসি বরিশাল বিভাগীয় পর্যায়ে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস ভবিষ্যত প্রজন্মের দক্ষ খেলোয়াড় তৈরিতে একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে কাজ করবে। আমার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককের দুই কন্যা ব্যাডমিন্টনে উপজেলা, জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে এবার বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। আশা করছি তারা জাতীয় পর্যায়েও ভালো করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓