1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নের শারিকতলা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ জন ব্যবসায়ীদের প্রত্যেকে ১০ হাজার টাকা করে নগদ অনুদানের চেক ও হাইজিন পার্সেল বিতরণ করা হয়েছে।সোমবার (১৮ মে) সকালে শারিকতলা বাজার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের ১৭টি দোকান ঘর পুড়ে গেলে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পিরোজপুর জেলা পরিষদের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়। পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক ও হাইজিন পার্সেল বিতরণ করেন।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত উদ্দিন বেপারী এবং সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারিকতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাহানাজ পারভীন জেলা পরিষদের প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। এছাড়া ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓