1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

ব্যাটারি চালিত রিকশা গিলেখাচ্ছে কোটি টাকার বিদ্যুৎ

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ওমর ফারুক ঝালকাঠি প্রতিনিধিঃ

দেশে বিদ্যুৎ খাতে উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হওয়ায় সারাদেশে বিদ্যুৎ সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করছে। প্রতিদিন ৬ ঘন্টা থেকে ১০ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এমন পরিস্থিতিতে চোখের সামনেই বিপুল পরিমান বিদ্যুৎ খরচ হচ্ছে অটোরিকশার ব্যাটারি চার্জে। তবে জেলায় মোট কতটি ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে এবং এগুলোর জন্য কত মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে সে বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য নেই কর্তৃপক্ষের কাছে।মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সংকটে দেশের বিদ্যুতের অপব্যবহার হচ্ছে দেদারসে। এর থেকে সঞ্চয়ী করতে সরকার ব্যাংক, অফিস সহ বাজার, দোকান, ব্যাবসাপ্রতিষ্ঠানে বেশকিছু নীতিমালা প্রনয়ন করে বেশ সফলতা পেয়েছে। অথচ বিদ্যুৎ অপচয়ের বিশাল খাত ব্যাটারি চালিত অটোরিকশা, অটোভ্যান এর বিদ্যুৎচার্জে বিদ্যুৎতের অপচয় রোধে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। সিপিডির তথ্য অনুযায়ী প্রতিদিন জাতীয় গ্রীড থেকে অন্তত ৭৫০ থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে শুধু মাত্র ব্যাটারি চালিত অটোরিকশায় চার্জ দিতে। এতে করে মোট বিদ্যুতের ৫ শতাংশে বছরে সরকার হারাচ্ছে প্রায় ৪ হাজার কোটি টাকার রাজস্ব। বিশেষজ্ঞরা জানিয়েছেন – অবৈধ ও নিয়ন্ত্রণহীনভাবে পরিচালিত এসব ব্যাটারি চালিত রিকশা, ভ্যানগাড়ির সংখ্যা দ্রুত বাড়ছে জেলা, উপজেলা থেকে গ্রাম পর্যায় পর্যন্ত। এসব রিকশার অধিকাংশই অননুমোদিত ভাবে চার্জ করা হয়। যা জাতীয় গ্রিডের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। এর ফলে একদিকে বিদ্যুৎ সংকট আরও প্রকট হচ্ছে, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমান রাজস্ব।বাংলাদেশ যাত্রী কল্যান সমিতির তথ্যমতে ব্যাটারি চালিত রিকশা -ভ্যান গাড়ির কোনোটিতে ৪ টি আবার কোনটিতে ৬ টি ব্যাটারি লাগে। সাধারণত ১২ ভোল্টের ব্যাটারি চার্জ হতে সময় লাগে ৫ থেকে ৭ ঘন্টা।প্রতিবার একটি রিকশায় চার্জ দিতে বিদ্যুৎ খরচ হয় গড়ে ৬ থেকে ১০ ইউনিট। সূত্র মতে ঝালকাঠি জেলায় অনুমোদনের চেয়ে প্রায় ৩ গুন বেশি চলছে এসব জানবাহন। এতে করে ১০ থেকে ১২ হাজার অটো রিকশা,অটো ভ্যান,ব্যাটারি চালিত টমটম গাড়ি।এগুলোর ব্যাটারতে চার্জ করার জন্য গড়ে উঠেছে অসংখ্য গ্যারেজ। বেশিরভাগ গ্যারেজে রয়েছে বিদ্যুতের চোরাই সংযোগ। অনেক ক্ষেত্রে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নিয়ে চার্জ দেওয়ার অভিযোগ রয়েছে।বিশেষজ্ঞদের অভিমত – দেশে বিদ্যুৎ সংকট চললেও ব্যাটারি চালিত রিকশার বিষয়ে সরকারের নীতিমালা থাকলেও তার বাস্তবায়ন নেই। নিয়মিত তদারকি না করলে এবং সংশ্লিষ্ট সিন্ডিকেটের জবাবদিহির আওতায় আনা না গেলে এই খাত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। ফলে প্রতিদিন বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা ,বাড়ছে বিদ্যুৎ চুরি দেখার যেনো কেউনেই। সড়কে দৈনন্দিন দুর্ঘটনা ছাড়াও অন্ততপক্ষে বিদ্যুতের সাশ্রয় করতে এসব রিকশা নিয়ম কানুনের মধ্যে আনা জরুরি বলে মনে করছেন দেশপ্রেমিক সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓