1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত পিরোজপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত জিয়ানগরে পরকীয়ায় বাঁধা দেয়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ পুলিশ হেফাজতে-২

জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ওমর ফারুক ঝালকাঠি প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী প্রতিমন্ত্রী ড. জিয়া উদ্দীন হায়দার বলেছেন – বিএনপি দেশ গঠনে প্রতিশ্রুতি পালন বিশ্বাস করে যা ইতোমধ্যে বাস্তবায়নের কাজ শুরু করে দেশব্যাপী মানুষের কাছে তা প্রশংসা এবং আস্থার স্বাক্ষর রেখেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সংকটময় সময়ে সাহসী নেতৃত্ব দিয়ে জাতিকে ঐক্য বদ্ধ করেছিলেন। যার ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবীত হয়ে কাজকরছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার (১ জুন) সোমবার বিকেলে ঝালকাঠি জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা মুক্তি যোদ্ধা কামান্ডার মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর সহ দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা, স্বনির্ভর দেশ গঠনের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর জন্য দোয়া ও মুনাজাত করা হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓