1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আ. রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন

ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধিঃ 

ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকার আমুয়াকান্দা মোড়  এলাকায় শুক্রবার ইয়াছিনকে ফেলে চলে যায় তার পিতা। ওই রাতেই ইয়াছিনকে আশ্রয় দেয় ছাত্রদল নেতা ওমর ফারুক সরকার, পরের দিন ওমর ফারুক সরকার আমাকে ও সামাদ খান নাঈমকে নিয়ে ফুলপুর উপজেলা প্রশাসনের কাছে যাওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ আহমেদ, সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক সরকার কে  বলেন আমরা তাকে তার পরিবারের লোকজন দের কাছে পৌঁছে দেব।পরে ছোট্ট ইয়াছিন তার মুখে বলা ঠিকানার সূত্র ধরেই আন্তরিক প্রচেষ্টায় নিরাপদে পৌঁছে যায় নারায়ণগঞ্জের মাছঘাট এলাকায় অবস্থিত তার মায়ের কাছে।মায়ের সামনে দাঁড়িয়েই ছোট্ট ইয়াছিন তার ছোট বোনকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে।মোঃ ওমর ফারুক সরকার তার এক ফেইসবুক স্ট্যাটাসে জানান ইয়াছিনের মুখে বলা ঠিকানার সূত্র ধরে তাকে খুঁজে বের করে নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়।ফেরার পথে ইয়াছিন তাকে জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলে, “মামা,আমি আপনার কাছে বেড়াতে যাবো,আমাকে ভুলে যাবেন না।“আমি তাকে বুকে টেনে বলেছি,যখনই মন চাইবে, চলে আসিস বাবা।ইয়াছিন যেন তার মায়ের স্নেহ,ভালোবাসা ও নিরাপত্তার মাঝে সুন্দরভাবে বেড়ে ওঠে,আর এমন বেদনাদায়ক ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনো না হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓