1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের নেছারাবাদে বাবার ধর্ষণে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ ওঠার পর থেকে অভিযুক্ত আব্দুল আজিজ পলাতক রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে অসুস্থতা অনুভব করছিল ওই ছাত্রী। বিষয়টি নজরে এলে বৃহস্পতিবার (১১ জুন) প্রতিবেশীরা তাকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের পরামর্শে করা আলট্রাসনোগ্রাম পরীক্ষায় তার গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হয়। ঘটনাটি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের চাঁদকাঠি গ্রামে।ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, মা না থাকায় সে বাবার সঙ্গে একই ঘরে বসবাস করত। দীর্ঘদিন ধরে তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও নির্যাতনমূলক আচরণ করা হতো এবং বিষয়টি কাউকে জানালে ভয়ভীতি প্রদর্শন করা হতো বলেও সে দাবি করেছে।ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে আত্মগোপনে যান বলে জানিয়েছেন স্থানীয়রা। বর্তমানে কিশোরীটি প্রতিবেশীদের তত্ত্বাবধানে রয়েছে।প্রতিবেশী রেবেকা সুলতানা ও আব্দুল কাদের জানান, হাসপাতালের পরীক্ষার পর বিষয়টি নিয়ে অভিযুক্ত ব্যক্তির কাছে জানতে চাওয়া হলে তিনি প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে তিনি বাড়ি ছেড়ে চলে যান বলে দাবি করেন তারা।নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. লিমা আক্তার আলট্রাসনোগ্রাম পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে বলেন, রোগীর ব্যক্তিগত তথ্য ও চিকিৎসা সংক্রান্ত গোপনীয়তার কারণে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓