1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন বলেছেন, ‘নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে ছিল। বর্তমান সরকারের দ্রুত পদক্ষেপে সেই সঙ্কট মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার (১৩ জুন) পিরোজপুরের কাউখালী  উপজেলার সোনাকুর ফেরিঘাট গন্ধর্ব জানকী নাথ মাধ্যমিক বিদ্যালয় ও হরিণধারা খেয়াঘাট এলাকায় জরুরি নদীতীর সংরক্ষণ কাজের জিও ব্যাগ ফেলার  কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এসময় তিনি আরোও বলেন  শুধু জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান স্থায়ী বেড়িবাঁধ নির্মাণেরও উদ্যোগ নিয়েছেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে নদীভাঙন সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব হবে এবং এলাকার মানুষের জীবন ও সম্পদ সুরক্ষিত থাকবে। এসময় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো রাশেদ খান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, স্বেচ্ছাসেবক  দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদারসহ বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓