1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক

কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

‘চলো যাই যুদ্ধে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী থানা পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া দিয়েছেন। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কাউখালী থানা পুলিশের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ কর্মকর্তাসহ সদস্যদের সঙ্গে নিয়ে থানা চত্বর থেকে মোটরসাইকেল র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় পুলিশ বিভিন্ন পয়েন্টে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়ে সদ্য যোগদানকৃত থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, কাউখালীতে মাদক ও মাদক সংক্রান্ত যে কোনো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। এ বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি কার্যকর থাকবে। মাদক ও যে কোনো প্রকার সমাজ বিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে থানা পুলিশের এ বিশেষ মহড়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓