1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

“খেলে ফল বারে বল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার পালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০০ জাতের দেশীয় ফল দিয়ে ফল উৎসবের আয়োজন করেছে।মঙ্গলবার (২৩ জুন) পালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে এ ফল উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমান।এ সময় বক্তারা বলেন, বিদেশি ফলের থেকে দেশি ফলের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে।আমাদের দেশের দেশীয় ফল গুলোতে অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে।বিদেশি ফলে কেমিক্যাল যুক্ত থাকে, যা শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। বর্তমান প্রজন্মকে দেশীয় ফলের সাথে পরিচিত করতে হবে যাতে তারা বিদেশি ফলের থেকে দেশি ফলকে বেশি গুরুত্ব দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓