1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ মোঃ মোস্তাফিজুর রহমান পিন্টু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে তার ৫ সহযোগীসহ গ্রেপ্তার করছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বাস ষ্টান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান পিন্টু বাস ষ্টান্ড এলাকার মৃত আজগর আলীর ছেলে। এসময় পুলিশ তার সহযোগী কাউখালী ফায়ারসার্ভিস এষ্টেশনের কর্মী হৃদয় কুমার দাস (২৮), জেলার ভান্ডারিয়া উপজেলার কালুয়া গ্রামের জহর লাল বিশ্বাসের ছেলে প্রবির বিশ্বাস (৩৯), একই উপজেলার কলেজ রোড এলাকার কাঞ্চন আহমেদের ছেলে মোঃ মিলন হোসেন (৪০), শিকদার বাড়ির ওলিউর রহমানের ছেলে মোঃ ফেরদৌস শিকদার (৩৯) ও মুন্সি বাড়ির মোঃ মাহতাব উদ্দিনের ছেলে আল আমিন মুন্সি (৪০)। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশের একটি দল বাস ষ্টান্ড সংলগ্ন মোস্তাফিজুর রহমান পিন্টুর বাসায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে তার বাসায় তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামাধিসহ মোস্তাফিজুর রহমান পিন্টু ও তার ৫ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓