1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে ইয়াবা ট্যাবলেট সংরক্ষণের দায়ে থানা পুলিশ আব্দু রাজ্জাক (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদন্ড দেন।শনিবার (২৭ জুন) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার উত্তর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দন্ডপ্রাপ্ত আব্দুল রাজ্জাক ওই এলাকার আব্দুর রশীদ হাওলাদারের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে নয়টার দিকে কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন ও মোঃ জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম উত্তর বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ আব্দুর রাজ্জাকের কাছ থেকে এক পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত মাদকসেবী আব্দুর রাজ্জাককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদন্ড দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বলেন, মাদক সংরক্ষণের দায়ে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তকে রবিবার কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓