1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

জাতীয় পর্যায়ের স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে গৌরব অর্জন করেছে পটুয়াখালীর গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন (এনজেড) আলিম মাদ্রাসা। উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর পরিকল্পনা এবং পরিবেশবান্ধব ধারণার সমন্বয়ে তৈরি একটি ব্যতিক্রমী প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে সেরা ১০-এ স্থান লাভ করেছে। প্রতিযোগিতায় মাদ্রাসার শিক্ষার্থী তানজিম ও তার দল “নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর” শীর্ষক একটি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। প্রকল্পটিতে সৌরশক্তি, বায়ুশক্তি এবং অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির কার্যকর ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব, টেকসই ও আধুনিক নগর গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ নগর নির্মাণের বাস্তবসম্মত ধারণা থাকায় বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে প্রকল্পটি।জাতীয় পর্যায়ে অংশগ্রহণের আগে দলটি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে। এসব ধাপ অতিক্রম করে তারা রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ লাভ করে। সেখানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত অসংখ্য উদ্ভাবনী প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতা করে তারা জাতীয় পর্যায়ে দশম স্থান অর্জন করে অনন্য সাফল্য অর্জন করে।এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তারেক রহমান। এ সম্মাননা শিক্ষার্থীদের ভবিষ্যতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী গবেষণায় আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এ অর্জনে এনজেড আলিম মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারা মনে করছেন, এ ধরনের সাফল্য শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং পুরো গলাচিপা ও পটুয়াখালীর জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা সবার।
শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং প্রযুক্তিভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিয়মিত বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓