1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

ওমর ফারুক, ঝালকাঠি প্রতিনিধি ঃ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবীব। গত সোমবার এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর পূর্বে আহসান হাবীব এনবিআর এর সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৫ তম বিসিএস ট্যাক্সেশন ক্যাডারের কর্মকর্তা আহসান হাবীব ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে ভুতত্ত বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এছাড়াও বিসিএস পরীক্ষায় তিনি তাঁর ব্যাচে প্রথম স্থান অর্জন করেন। কর্মজীবনে কর অঞ্চল ১৫ এর কমিশন হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন পালন করেন তিনি। আহসান হাবীব সিআই সির মহাপরিচালক থাকা কালে কর ফাঁকি ও আর্থিক অনিয়ম সংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন তিনি। বর্তমানে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।আহসান হাবীব ঝালকাঠি জেলার সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তাঁর এ অর্জনে ঝালকাঠি জেলা সহ দক্ষিণাঞ্চল বাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓