
আল মামুন গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি:
স্টার্ট আপ, সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেটিভ আইডিয়া প্রদর্শনী প্রোগ্রাম/২৬ প্রতিযোগিতায় জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পৌর এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এনজেড আলিম মাদ্রাসার ৩ জন ছাত্র ও ২ জন শিক্ষক সারা দেশের মধ্যে সেরা ১০ বিজয়ী হওয়ায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী মোঃ তারেক রহমান ক্রেস্ট উপহার প্রদান করেন। উক্ত বিজয়ীদের গলাচিপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় নিজ অফিস কক্ষে শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা ক্রেস্ট উপহার প্রদান করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল সহ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফারুকুজ্জামান ও উপজেলা পরিষদের গোপনীয় সহকারী (সিএ) মোঃ আল আমিন প্রমুখ।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক শিক্ষার্থীদের আগামী ভবিষ্যৎ জীবন ও বিজ্ঞান বিষয়ক নতুন নতুন আবিষ্কার করার জন্য অনুপ্রেরণা দেন। উপজেলা নির্বাহী অফিসারের এই মহৎ উদ্যোগকে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক প্রতিনিধিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।