1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩২৫ বার পড়া হয়েছে

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের জিয়ানগর উপজেলা শিল্পকলা একাডেমির ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানকে আহ্বায়ক, মো. মেহেদী হাসান মিজানকে যুগ্ম আহ্বায়ক এবং মো. রাজু হাওলাদারকে সদস্য সচিব করা হয়েছে।কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, জিয়ানগর সরকারি কলেজের প্রভাষক কামরুন্নাহার টুম্পা,জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি খান মো.নাসির উদ্দিন,রূপসী বাংলা এনজিওর চেয়ারম্যান আজাদ হোসেন বাচ্চু, সমাজসেবক এনায়েত হাওলাদার, বিজন কৃষ্ণ মণ্ডল, এস এম মনিরুজ্জামান, মো. সোহেল রানা, মো. নাদিম শিকদার এবং মো. জাকারিয়া রহমান।সভায় নবগঠিত কমিটির সদস্যরা জিয়ানগর উপজেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল, সৃজনশীল ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓