1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১১ বছরের এক কন্যাশিশুকে একা পেয়ে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে মাইনুল হাওলাদার নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার রাতে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির বাবা।অভিযোগ সূত্রে জানা গেছে,মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ফেলাবুনিয়া বাজারসংলগ্ন পল্লব হাওলাদারের করাতকলে এ ঘটনা ঘটে।অভিযোগে বলা হয়, শিশুটি বাড়ি ফেরার পথে অভিযুক্ত মাইনুল হাওলাদারের দোকানের সামনে গেলে তাকে করাতকল থেকে গাছের গুঁড়ি সরিয়ে দিতে সহায়তার কথা বলে সেখানে নেওয়া হয়। পরে সেখানে অন্য কেউ না থাকায় শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।এ সময় এক নারী বিষয়টি দেখতে পেলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে শিশুটি কান্নাকাটি করে বিষয়টি তার মা-বাবাকে জানায়। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির বাবা।অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত মাইনুল হাওলাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করার জন্য বুধবার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓