1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ এর শুভ উদ্বোধন করা হয়েছে।রবিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনোলজিস্ট এবিএম আনিসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান।এছাড়া বক্তব্য রাখেন, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, এনামুল হক, ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা এবাদত হোসেন প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুর জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যে শালদুধ পান করানো, জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাস পর উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তার বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখা শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার বলেন, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ বিশ্বব্যাপী পালন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।তিনি আরও জানান, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓