1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানপ্রধান এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল ইসলাম, সাংবাদিক এনামুল হক, রিয়াদ মাহমুদ সিকদারসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার কলেজ, মাধ্যমিক ও কারিগরি, মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান, শ্রেষ্ঠ শ্রেণি ও স্কাউট শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে স্কাউট, গালর্স গাইডসহ হামদ-নাত, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা,দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, নৃত্য,অভিনয়সহ বিভিন্ন বিষয়ে বিজয়ীদের ক্রেস্ট এবং সনদ বিতরণ করা হয়েছে।

পুরস্কার বিজয়ী কাউখালী মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী লিনা তালুকদার বলেন, আমার খুব ভালো লাগছে। কারণ আমি এবার নজরুল সংগীত, লোক সংগীত, উচ্চাঙ্গসংগীত এবং জারিগানে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে প্রথম হয়েছি।কাউখালী সরকারি সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী দেবস্মিতা সাহা মৌলী বলেন, উপজেলা পর্যায়ে আমি স্কুল ক্যাটাগরিতে লোক সংগিত, রবিন্দ্র সংগিত ও উচ্চাগাং সংগিতে শ্রেষ্ঠতা অর্জন করেছি। আমি খুবই আনন্দিত। কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবদুস ছাত্তার বলেন, আমি উপজেলা পর্যায়ে শ্রেণি শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। খুব খুশি ও আনন্দ লাগছে আমার।জাতীয় শিক্ষা সপ্তাহের আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহের মতো আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন, সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কর্মসূচির গুরুত্ব অপরিসীম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓