1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের আসন্ন ১৩৫ তম বাৎসরিক উৎসব শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষ্যে সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলার উপকমিটি গঠন করা হয়েছে। সোমবার ( ৯ নভেম্বর) বিকেলে পিরোজপুরের জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারকে আহ্বায়ক ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে ১১৮ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ সভায় উপস্থিত ছিলেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, এডিসি সাধারণ মাহমুদুর রহমান মামুন,এডিএম তানজিলা কবির ত্রপা,কাউখালীর ইউএনও রেহেনা আক্তার, কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন ও শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল প্রমুখ।আশ্রমের সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল বলেন, আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইন শৃংখলা রক্ষায় আশ্রমের পক্ষ থেকে আগেই প্রশাসনিক সহায়তা চেয়ে স্থানীয় ও জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল। উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার স্বার্থে উপজেলা নির্বাহী অফিসার ও ওসিকে এ দায়িত্ব নেওয়ায় আমরা খুশী হয়েছি। তিনি এ উৎসব উদযাপনের জন্য দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক রেহানা আক্তার বলেন, শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের আসন্ন বাৎসরিক উৎসব শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ১১৮ সদস্য বিশিষ্ট সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলার একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সকল সদস্য ও আশ্রমের ভক্তদের সহযোগীতায় প্রতি বছরের ন্যায় এ বছরও শ্রীগুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্যবর শ্রীশ্রী মদ্ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ১৩৫ তম আবির্ভাব উৎসব শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓