1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

গুয়ারেখায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারনায় আ.লীগ নেতা

  • প্রকাশিত: শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৫৮৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের উপ নির্বাচনে আ.লীগ দলীয় নৌকা মার্কার প্রার্থীর বিপক্ষে গিয়ে সতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর। দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে সতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় ওই ইউনিয়ন আ.লীগের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দলের সিদ্ধান্তকে অমান্য করার অপরাধে সুব্রত কুমার ঠাকুরের বিরুদ্ধে দল থেকে অব্যহতি প্রদান সহ শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণের জন্য দলের উর্ধ্বতন নেতাদের কাছে দাবী জানিয়েছেন। জানা গেছে, ওই ইউনিয়নের উপ নির্বাচনে আ.লীগ দলীয় প্রার্থী হিসেবে প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদারের জেষ্ঠ্য পুত্রবধু ফারজানা আক্তার প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন শুরু হওয়া থেকে এ পর্যন্ত সুব্রত কুমার ঠাকুর আ.লীগ দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনে কোন ধরনের প্রচার প্রচারণায় অংশ নেননি। অভিযোগ আছে সুব্রত কুমার ঠাকুরের পরিবারের সদস্য সহ তার অনুসারী লোকজন দলীয় সিদ্ধান্তকে অমান্য করে আ.লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে সতন্ত্র প্রার্থী গাজী মো. মিজানুর রহমানের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে। শনিবার(৮ জুলাই) বিকেলে সুব্রত কুমার ঠাকুর নিজে সতন্ত্র প্রার্থী গাজী মো. মিজানুর রহমানের সাথে ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেন। এসময় তিনি আগামী ১৭ জুলাই তারিখের নির্বাচনে নৌকার বিপক্ষে অটোরিকশা প্রতীকে ভোট চান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓