1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

মঠবাড়িয়ায় পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৫৪০ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় সোহাগ আকন (২৫) ও মেহেদী হাসান (২০) নামে দুই মাদক ব্যবসাীয়কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার(৮ জুলাই) রাতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এসময় ৬৫ পিচ ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ উপজেলার পাঠাকাটা গ্রামের মোঃ স্বপন আকনের ছেলে এবং মেহেদী হাসান ধুপতি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। থানা সূত্রে জানাগেছে, চলামান মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার এসআই সিদ্দিকুর রহমান সংগীয় ফোর্স নিয়ে উপজেলার বড় হারজী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ক্রেতা সেজে কৌশলে ১৫ পিচ ইয়াবাসহ সোহাগ আকনকে গ্রেপ্তার করে। অপর দিকে এসআই রাসেল মোল্লা সংগীয় ফোর্স নিয়ে উপজেলার দক্ষিণ সোনাখালী টেম্পু স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে ৫০ পিচ ইয়াবাসহ মেহেদী হাসানকে গ্রেপ্তার করে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় মঠবাড়িয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বোরবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓