1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরে জুয়া খেলার প্রতিবাদ করায় হামলায় ৯ ছাত্র ও যুবলীগ কর্মী আহত

  • প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৫১৩ বার পড়া হয়েছে

পিরোজপুরে জুয়া খেলার প্রতিবাদ করার ঘটনাকে কেন্দ্র করে হামলায় ৯ ছাত্র ও যুবলীগ কর্মী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ জুলাই) রাতে জেলার সদর উপজেলার শিকদার মাল্লিক ইউনিয়নের শিকদার মল্লিক রাস্তার মাথা সংলগ্ন এলাকায়। হামলায় গুরুতর আহত ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় স্থানীয় জিয়াউল হক ফকিরের ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সালেহ আহম্মেদ চঞ্চল (৩৫), বাদশা ফকিরের ছেলে ওই ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শামিম ফকির (৩০), স্থানীয় সুশিল চক্রবর্তীর ছেলে ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি অনল চক্রবর্তী (২২), একই এলাকার মিজানুর রহমান শেখের ছেলে ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসান শেখ (২২) গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া ছাত্র ও যুবলীগের তন্ময় মন্ডল (২২), সিপার ফকির(২০), রনি হাওলাদার(২০), মাসুদ শিকদার (২৮), রিপন শেখ (২০) আহত হয়েছেন। ওই ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হামালায় আহত জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি চঞ্চল ফকির জানান, ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির আহবায়ক মো. সোহেল হাওলাদার ও সদস্য সচীব মো. জালাল হোসেন শেখ স্থানীয় শিকদার মল্লিক রাস্তার মাথায় একটি ঘরে নিয়মিত জুয়ার আসর বসান। এতে স্থানীয় পরিবেশ নষ্ট হচ্ছে বলে এর প্রতিবাদ করি। এর জের ধরে আমরা শিকদার মল্লিকের রাস্তার মাথায় অবস্থান কালে ওই দুই স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। এতে ছাত্র ও যুবলীগের ৯ নেতা-কর্মী আহত হন। এ বিষয় ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সোহেল হাওলদারের সাথে মুঠোফোনে কথা হলে তারা ওই হামলার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে জানান, ওই রাতে আমরা শিকদার মল্লিক বাজারে সংগঠনের কাজ শেষে ফেরার পথে পূর্ব পরিকল্পিত ভাবে চঞ্চল ফরিকরা হামলা করে। এতে আমাদের ৩ কর্মী গুরুতর আহত হয়েছেন। তারা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আবির মোহাম্মাদ হোসেন জানান, হামলার খবর পেয়ে ওই রাতে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায় নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓