1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির ঈদ পরবর্তী বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বর আর সন্ধ্যা নদীর তীর জুড়ে উৎসবের ঢেউ বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা

জাতীয়করণের দাবীতে কমলগঞ্জে শিক্ষকদের সমাবেশ ও মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৪৭৯ বার পড়া হয়েছে

বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক সংগঠনের সাথে সংহতি জানিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষকদের সংগঠন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। বুধবার(১৯ জুলাই) দুপুরে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা চৌমুহনী চত্বরে ক্লাস বর্জন করে শিক্ষকরা সংহতি সমাবেশ করেন। কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি সত্যেন্দ্র কুমার পালে সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান,কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুলমুমিন,এটিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী,ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলী, পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র সিংহ,কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনু রানী ভৌমিক প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্য কমানোর দাবী জানান।এসময় উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓