1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

স্বরূপকাঠিতে সাহিত্য মেলা ও শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১০১২ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠিতে সাহিত্য মেলা ও শিক্ষার্থীদের মাঝে অ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার,ক্র্যাচ ও চশমা) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২৭ জুলাই) পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান প্রধান অতিথি হিসেবে ওই মেলা উদ্বোধন করেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, প্রধান বক্তা সরকারি স্বরূপকাঠি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক,উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, বরগুনা সরকারি কলেজের উপাধ্যক্ষ দেবাশিষ হালদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা সাহিত্য পরিষদের সম্পাদক মো. মাসুম আহমেদ রানা প্রমুখ। ওই অনুষ্ঠানে জেলার সকল উপজেলার কবি সাহিত্যিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিনত হয়। কবি সাহিত্যিকদের উপস্থাপনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপি অনুষ্ঠানের সমাপ্তি হয়। পরে জেলা প্রশাসক প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিসটিভ ডিভাইস ( হুইল চেয়ার, ক্র্যাচ ও চশমা) বিতরণ করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) তাপশ পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন খলিফা, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদুর রহমান খাঁন সহ বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓