1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মা নিহত, মেয়ে আহত

  • প্রকাশিত: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৪৮১ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ময়না বেগম (৫৫) এক নারী নিহত হয়েছেন।সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের বান্ধবপাড়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই নারী ঘটনাস্থলে মারা যান। নিহত ময়না বেগম ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মরিচবুনিয়া গ্রামের গফুর হোসেনের মেয়ে। এসময় ওই নারীর সাথে থাকা তার মেয়ে মালা আক্তার (১৯) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ঢাকা থেকে পাথরঘাটাগামী বরিশাল এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব ১৫-৩০৪৯) নামের একটি বাস মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের বান্ধবপাড়া নামক স্থানে মোড় ঘুরতে গিয়ে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে পরে যায়। এসময় মোটরসাইকেল আরোহী ময়না বেগম ছিটকে পরে বাসের চাকায় চাঁপা পড়ে ঘটনাস্থলে মারা যান। এসময় তার মেয়ে গুরুতর আহত হন।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, এঘটনায় বরিশাল এক্সপ্রেস নামক বাসটি এবং বাসের চালক ও মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓