1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

অতিবর্ষণে পিরোজপুরের নিম্নাঞ্চল প্লাবিত, জনজীবনে দুর্ভোগ

  • প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৪৪৮ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পিরোজপুরে টানা দুই দিনের বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। জেলার ৭টি উপজেলা ও ৪টি পৌরসভার ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের খেত, ডুবে গেছে মাছের ঘের। জনগুরুত্বপূর্ণ সড়কের খানাখন্দে, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে, বসত বাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, জেলার নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দারা অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। এসব এলাকার সড়কে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রবিবার থেকে শুরু হওয়া দুই দিনের অব্যাহত ভারী বর্ষণে ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ জনজীবনে বিপর্যয় নেমে এসেছে পুরো জেলা জুড়ে। এলাকার অনেক বসত বাড়ি ও রান্না ঘরে বৃষ্টির পানি প্রবেশ করেছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে। জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পানিতে তলিয়ে গেছে। অনেক স্কুলের শ্রেনী কক্ষেও বৃষ্টির পানি ঢুকে পড়েছে। কাউখালী উপজেলা পরিষদের পুরাতন ভবনের নিচ তলার হিসাব রক্ষন, বন বিভাগ, প্রকৌশলী, কৃষি অফিসের কক্ষ গুলোতে বৃষ্টির পানি ঢুকে পড়েছে। এছাড়াও উপজেলার কাউখালী- নৈকাঠি সড়কে সকালে গাছ পড়ে তিন ঘন্টা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। গাছ পড়ে বাড়ি ঘর ভেঙ্গে যাওয়ার ঘটনাও ঘটেছে। কাউখালী উপজেলার বাসষ্টান্ড এলাকার শিব শংকর দাশ বলেন, গত দুই দিন ধরেই একটানা ভারী বর্ষণের ফলে আমরা পানিবন্দি অবস্থায় আছি। ঘরের সামনে হাটু সমান পানি। ঘর থেকে বের হওয়াই আমাদের জন্য দুষ্কর হয়ে পড়েছে। ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা। রান্না রান্না ঘরে পানি ঢুকে পারায় রান্না করতে কষ্ট হচ্ছে। পিরোজপুর জেলা প্রসাশক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, টানা বর্ষণে জেলার নিম্নাঞ্চল জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা খোঁজ নিচ্ছি। টানা বর্ষণের ফলে নিম্ন আয়ের মানুষদের কষ্ট হচ্ছে। আমরা তাদের যথাসাধ্য সহায়তা করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓