1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

ভান্ডারিয়ায় মাদ্রাসা পড়ুয়া ছেলেকে বিষ পান করিয়ে মায়ের বিষ পান; দুইজনেরই মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৮৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে বিষ পান করে মা ও ছেলের মৃত্যু। বুধবার(৯ আগষ্ট) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গোলবুনিয়া গ্রামের ইজিবাইক চালক রুবেল হাওলাদারে স্ত্রী রোজিনা বেগম (৩০) এবং গোলবুনিয়া নেছারিয়া দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেনিতে পড়ুয়া ফয়সাল হোসেন হৃদয় (৮)। পারিবারিক সূত্রে জানাযায়, পারিবারিক কলহের জেরে গোলবুনিয়া গ্রামের ইজিবাইক চালক রুবেল হাওলাদারে স্ত্রী রোজিনা বেগম স্হানীয় একটি দোকান থেকে প্যাকেটের দুধ এনে তার সাথে বিষ মিশিয়ে ঘরের দরজা বন্ধ করে প্রথমে ছেলে ফসসাল হোসেন হৃদয়কে বিষ মেশানো দুধ পান করান। এসময় রোজিনা নিজেও বিষ পান করেন। বিষ মেশানো দুধ পান করে হ্রদয় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা এসে অসুস্থ্য অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে পাশ্ববর্তী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শিশু হ্রদয় মারা যায়। এবং রোজীনা বেগমকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। তেলিখালি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড গোলবুনিয়া গ্রামের ইউপি সদস্য মোঃ আরিফ বিল্লাহ জানান, রোজিনা বেগমকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা গেছেন। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাকিবুর রহমান জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। রোজীনা বেগমের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আশিকুজ্জামান জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓