1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

মঠবাড়িয়ায় পাঁচ নারী প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৫২৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিনব পন্থায় প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে পাঁচ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(১১ আগষ্ট) দিনগত রাতে মাজেদা বেগম নামের এক ভুক্তভোগী নারী ৫ জন নামীয় ও অজ্ঞাত আরো ৪ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করনে। শনিবার অভিযুক্তদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার নাসির নগন থানার ছোহরাব আলীর স্ত্রী শিউলী বেগম (৩৫),আলী আজমের স্ত্রী শেফালী (২৫), জয়নব আলীর স্ত্রী পারভীন (৩৫),আজিজের স্ত্রী আমেনা বেগম (২৭), নাটোর জেলার নলডাঙ্গা থানার ভূষণগাছা গ্রামের মৃত. দুলাল সরদারের স্ত্রী রাশিদা বেগম। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মঠবাড়িয়া পৌর সভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বাসিন্দারের জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণের জন্য শহরের সরকারী কলেজ, উপজেলা নির্বাচন কার্যালয় ও পৌরসভার পক্ষ থেকে কয়েকটি স্থানে টীম বসে। এসময় সংঘবদ্ধ ওই নারী প্রতারক চক্রটি বিভিন্ন টিমে গিয়ে কৌশলে বেশ কয়েকজন নারীর গলার স্বর্ণের চেইন ও ভ্যানিটি ব্যাগে থাকা টাকা হাতিয়ে নিয়ে যায়। সকাল সাড়ে ১১ টার দিকে একইভাবে মাজেদা বেগম নামের এক নারীর গলার চেইন ছেড়ার চেষ্টা ও ভ্যানিটি ব্যাগে হাত দিলে তিনি সতর্ক হয়ে যান। পরে তিনি সন্দেহজনক ওই নারীদের পরিচয় জানতে চাইলে তারা তড়িঘরি করে একটি গাড়িতে উঠে পালিয়ে যায়। পরপরই মাজেদা বেগম ও অপর দুই নারী তাদের পিছনে আর একটি গাড়ি নিয়ে ধাওয়া করে কিছু দুরে গিয়ে পোষাক পরিবর্তণ অবস্থায় প্রতারক চক্রের ৫ নারীকে ধরে ফেলেন। পরে তাদের কে পুলিশের হাতে তুলে দেয়া হয়। মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় নয় জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় এশটি মামলা দায়ের করা হয়েছে। আটকৃত পাঁচ নারীকে গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓