1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

রাজাপুরে স্থানীয় নেতা কর্মীদের সাথে বিএইচ হারুন এমপির মতবিনিময়

  • প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৫২৭ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলার স্থানীয় নেতাকর্মী ও সুধীজনদের সাথে মতবিনিময় করছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন এমপি৷ রোববার (১৩ আগষ্ট) সন্ধ্যায় রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকায় তার নিজ বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদ হাসান রিপনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, কাঠালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু, রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ আবুল বাশার বাদশা,রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খলিফা সহ দুই উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, যুবমহিলা লীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতা কর্মীরা ও সুধীজন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আলহাজ্ব বজলুল হক হারুন এমপি দুই উপজেলার দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করার অহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓