1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

বাকেরগঞ্জে চাঁদার টাকা আনতে গিয়ে ভুয়া র‌্যাব আটক

  • প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৪০২ বার পড়া হয়েছে

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজার থেকে র‌্যাব পরিচয়ে চাঁদার টাকা গ্রহণ করতে এসে নাছির (৫১) নামের প্রতারককে জনতা আটক করে বাকেরগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দিয়েছে। রবিবার(১৩ আগষ্ট) সকাল ১০ টায় কালীগঞ্জ বাজারের অটোরিকশার গ্যারেজ মালিক ইয়াকুব আলী মৃধার পুত্র শহীদ মৃধার ঘরে পূর্বের নির্ধারিত চাঁদার টাকা নিতে আসেন বরিশাল সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের সৈয়দ মাইন উদ্দিন এর পুত্র নাছির ও সুমন মল্লিক। অটোরিকশা গ্যারেজ মালিক শহীদ মৃধা জানান, একমাস আগে র‌্যাব পরিচয়ে র‌্যাবের পোশাক পরিধান করে আমার বাসায় আসেন নাছির ও রুপাতলীর মনির মল্লিক। তখন আমাকে বলে তুই অটোরিকশার গ্যারেজ চালাও আমরা র‌্যাবের লোক ৫ লাখ টাকা দিতে হবে। আমি তখন টাকা দিতে অস্বীকার করলে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে দেয়। তখন আমার স্ত্রী দেখে কান্নাকাটি করে ধার দেনা করে ঐ দিন এই নাছিরকে ৪০ হাজার টাকা দেই। আবার কিছুদিন পরে এসে ৩৫ হাজার টাকা নেয়। আমরা তাদের দেড় লক্ষ টাকা দিতে রাজি হই। তাদের দাবিকৃত বাকি টাকা নিতে আজ সকাল বেলা নাছির ও মনির আমার ঘরে এসে পুনরায় আবার ৫০ হাজার টাকা তারা দাবি করেন। তখন তাদের আচারনে সন্দেহ হলে তাদের বাসায় বসতে বলে প্রথমে স্থানীয় লোকজনদের খবর দেই। স্থানীয় লোকজনের তোপের মুখে নাছিরের সাথে থাকা মনির নামের লোকটি পালিয়ে যায়। তখন নাছিরের কাছে স্থানীয় লোকজন তার পরিচয় জানতে চাইলে সঠিক পরিচয় দিতে পারেনা। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে এসআই রিয়াজ তার সঙ্গীও ফোর্স নিয়ে এসে নাছিরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান জানান, র‌্যাব পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে নাছির নামের একজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বাদির কাছে জিজ্ঞাসাবাদ করে লিখিত অভিযোগ পেলেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓