1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

ডেঙ্গু সচেতনতায় ঝালকাঠি সড়কে মশারী টাঙালো লাল সবুজ সোসাইটি

  • প্রকাশিত: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২৬৩ বার পড়া হয়েছে

এডিস মশা ও ডেঙ্গু সম্পর্কে পথচারীদের মধ্যে সচেতনতা বাড়াতে ব্যাতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি। এবার পৌর সড়কে মশারী টাঙিয়ে ক্যাম্পেইন করেছে সংগঠনের সেচ্ছাবেরী সদস্যরা। “লাল সবুজ সোসাইটি” নামক সেচ্ছাসেবী সংগঠনের কর্মসুচির ধারাবাহীকতায় সোমবার (১৪ আগষ্ট) ঝালকাঠি শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের সামনের সড়কে সকাল থেকে ঘন্টাব্যাপী মশারী টাঙিয়ে এ কর্মসুচি পালন করা হয়। এছাড়াও পথচারীদের দৃষ্টি আকর্ষন করতে নানা বার্তা সংবলিত প্লাকার্ড নিয়েও অবস্থা করেন তারা। পাশাপাশি আবাসিক এলাকায় দিনভর মাইকিং করে জনগনকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হয়। পুরো আয়োজনটিতে অংশ নেয় লাল সবুজ সোসাইটির ১৫ জন তরুণ সেচ্ছাসেবী সদস্য। ক্যাম্পেইন চলাকালে বক্তৃতায় সংগঠনের কমিউনিকেশন ম্যানেজার আসিফ ইকবাল বলেন, ‘শহরকে ডেঙ্গুমুক্ত রাখার দায়িত্ব আমাদের সবার। তাই, সকলেই যাতে ব্যাক্তি পর্যায়ে সচেতন হয় তাই এই উদ্যোগ আমাদের।’এবারের ক্যাম্পেইনে অন্যান্যের সাথে উপস্থিত ছিলেন লাল সবুজ’র সদস্য আফরোজা সুরভী, রিফাত হাসান, সাম্মী সহ অনেকে। এমন ব্যতিক্রমী কার্যক্রম কে সাধুবাদ জানিয়েছে সাধারন মানুষ জনপ্রতিনিধিরা। ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির সাগর বলেন, লাল সবুজ সংগঠনের সদস্যরা যেটা করছে তা প্রশংসনীয়। আমরা পৌরসভার পক্ষ থেকে ওয়ার্ড ভিত্তিত যতটুকু পেরেছি, মানুষকে সচেতন করেছি। লাল সবুজ যেটা করছে তার পরিধি অনেক। এডিস মশা ও ডেঙ্গু জ্বর বিষয়ে জনসচেতনতা আরো বাড়াতে মাসজুড়ে এ ক্যাম্পেইন চলবে বলে গনমাধমকে জানিয়েছে সংগঠনের কর্মকর্তারা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓