1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির ঈদ পরবর্তী বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বর আর সন্ধ্যা নদীর তীর জুড়ে উৎসবের ঢেউ বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা

কুড়িগ্রামে জাতীয় শোক দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪১৮ বার পড়া হয়েছে

সারা দেশের ন্যায় কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে কুড়িগ্রাম সরকারি কলেজে শিক্ষক, শিক্ষার্থী, দলীয় নেতৃবৃন্দের অংশগ্রহনে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কুড়িগ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভার স্থলে মিলিত হয়। এ সময়ে উপস্থি ছিলেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী, সহ-সভাপতি আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোলায়মান গাদ্দাফি, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুজ্জামান কাজল সহ কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও কুড়িগ্রাম সরকারি কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓