1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৪৮৩ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুতায়িত হয়ে হেলেনা বেগম (৪৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১৮ আগস্ট) বিকালে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মধ্য বানিয়ারী গ্রামে। নিহত গৃহবধু ওই গ্রামের হানিফ মোল্লার স্ত্রী। নিহতের ভাইয়ের ছেলে মো. ওবায়দুর রহমান জানান, ওইদিন বিকাল সাড়ে ৩টার দিকে তার ফুফুর বাড়ির সামনের মৃত ওবায়দুর রহমানের বাড়ির এক নারীর সাথে কথা বলছিলেন। এ সময় ওই বাড়ির উঠানে থাকা বিদ্যুতের খুঁটির সাথে থাকা আর্থিং লাইন বিচ্ছিন্ন ছিলো। এতে ওই খুঁটি বিদ্যুতায়িত হয়। ওই খুঁটি তিনি স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। এ সময় তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান জানান, ওই নারীকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓