1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জে মামাতো বোনের প্রক্সি দিতে এসে ফুপাতো বোন আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩৭৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে এইচএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় মামাতো বোনের প্রক্সি দিতে এসে ফুপাতো বোন আটক হয়েছে। এ ঘটনায় বহিস্কার করা হয়েছে মূল পরীক্ষার্থীকে । মঙ্গলবার (২২আগস্ট) বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার সরকারি হরগঙ্গা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। তথ্য সুত্রে জানা যায়, মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে প্রক্সি দিতে এসে ফুপাতো বোন সাদিয়া আক্তারকে (২২) হাতেনাতে আটক করেন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর ড. মো. নুরুল ইসলাম। এ ঘটনায় মূল পরীক্ষার্থী জেসিয়া আক্তারকে (২০) বহিস্কার করা হয়েছে। এ বিষয়ে প্রফেসর ড. মো. নুরুল ইসলাম জানান, সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জেসিয়া আক্তার হচ্ছেন মূল পরীক্ষার্থী। সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে তাদের পরীক্ষা চলছিলো। ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে বোরকা পরিহিত এক পরীক্ষার্থীকে সন্দেহ হয়। পরে তার বোরকা খুলে দেখলে প্রবেশ পত্রের ছবির সঙ্গে অমিল পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। সে একজন ভুয়া পরীক্ষার্থী। আটক সাদিয়া আক্তারকে আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান জানান, পরীক্ষা কেন্দ্র থেকে একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। দুই পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রাসঙ্গিক, পরীক্ষার্থী জেসিকা আক্তার মুন্সীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের রনছ্ হাওলাদার পাড়া এলাকার জব্বার দেওয়ানের মেয়ে ও আটক সাদিয়া আক্তার একই এলাকার আওলাদ হোসেনের মেয়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓