1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাষা দিবসের আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পিরোজপুরে ভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কাউখালীতে ভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নেছারাবাদে একুশের প্রথম প্রহরে অনুপস্থিতি: শহীদ মিনারে না গিয়ে বিতর্কে জামায়াত নাজিরপুরে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান একুশ বাঙালির মায়ের ভাষা রক্ষার সূচনা – ইলিয়াস হোসেন মাঝি গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব… গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর ফুলপুরে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী  আটক গজারিয়া তিতাসের অভিযানে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ চুনা কারখানা

স্বরূপকাঠিতে পেয়ারা বাগান থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩৫৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠির আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের ধলহার গ্রামে নিখোঁজের ছয় দিন পর পেয়ারা বাগানে গাছে ঝুলন্ত অবস্থায় শুভ মিস্ত্রী (২৪) নামে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুভ ওই গ্রামের মৃত মধুসদন মিস্ত্রীর ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, গত সোমবার থেকে শুভ নিখোঁজ ছিলো। শনিবার (২৬ আগষ্ট) সকালে ওই এলাকার হিরালাল মিস্ত্রীর পেয়ারার বাগানে শ্রমিকরা পেয়ারা পাড়তে গেলে বাগানে একটি চাম্বল গাছের সাথে শুভ মিস্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পায় তারা। এসময় শ্রমিকদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পওে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করে। এদিকে পারিবারিক কলহের জের ধরেই এই ঘটনা ঘটতে পারে বলে জানান এলাকাবাসী। নাম প্রকাশ না করার শর্তে একাধীক এলাকাবাসী জানায়, শুভ’র সাথে তিন বছর পূর্বে বরগুনা এলাকার নিপা মিস্ত্রীর সাথে বিয়ে হয়। বিয়ের সময় নিপার বয়স ছিলো আনুমানিক তের বছর। গত এক বছর ধরে তাদের পারিবারিক কলহ চলে আসছিলো। এ নিয়ে একাধীকবার এলাকায় শালিস বৈঠকও হয়েছে। সম্প্রতি তাদের পরিবারে আবার কলহ দেখা দিলে নিপা মিস্ত্রী তার পিত্রালয়ে চলে যায়। গত সোমবার থেকে (২১আগষ্ট) শুভ মিস্ত্রীর কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে শুভ’র মা কুসুমী মিস্ত্রী নেছারাবাদ থানায় একটি সাধারন ডাইরি করেন। শনিবার পেয়ারা বাগানে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। লাশের সন্ধান পাওয়ার পরপরই আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের চেয়ারম্যান মিঠুন হালদার, নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মাসুদ খাঁন, এসআই পনির, এসআই আব্দুর রহিম সহ পুলিশ ওই স্থানে ছুটে যান। এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহমেদ বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের শেষে লাশ ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রির্পোট পাওয়ার পরে তদন্ত করে পরবর্তী আইন আনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓