1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো কাউখালী বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভান্ডারিয়ায় ১০ মন জাটকাসহ দুটি ট্রলার আটক, ৩ জনের কারাদন্ড পিরোজপুরে গ্রীন ফোর্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গজারিয়ায় আগুনে পুড়ে নি:স্ব তিনটা পরিবার সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় রোকেয়া হাসেমকে

বাগেরহাটে সরকারি ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

  • প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩৪৮ বার পড়া হয়েছে

বাগেরহাটসহ দেশের সরকারি ১৩টি সরকারি মেডিকেল এ্যাসিস্ট্যান্ট স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা চার দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের ধর্মঘট থেকে শুরু হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা বাগেরহাট সদর হাসপাতালের সামনে ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে চলবে বলেও শ্লোগান দেয়। বাগেরহাট ম্যাটসের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জিয়াউল ইসলাম বলেন, সম্প্রতি ম্যাটস শিক্ষা কারিকুলামে আমাদের জন্য বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। এতে করে আমরা দক্ষ মেডিকেল এ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে ওঠা থেকে বঞ্চিত হব। অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, ম্যাটস থেকে পাশ করা শিক্ষার্থীদের সরকারি স্বাস্থ্য বিভাগের শূন্য পদে অবিলম্বে নিয়োগ প্রদান ও বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগের দাবিতে আমরা আন্দোলন করছি। মেহেদী হাসান নামের আরেক শিক্ষার্থী বলেন, আমাদের দাবিগুলো খুবই যৌক্তিক। এই দাবি মানলে, কারও কোনো ক্ষতি হবে না। ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্য সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সরকারি হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ২০ হাজারের বেশি শূন্য পদে ম্যাটসের শিক্ষার্থীদের নিয়োগ বন্ধ রেখে একটি কুচক্রি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এতে করে ম্যাটস শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দেওয়ারও দাবি জানান এই শিক্ষার্থী। বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জিয়াউল আদনান রোমেল জানান, আজ থেকে ম্যাটস শিক্ষার্থীরা ধর্মঘটে গেছে। এতে আমরা আউটডোর-ইনডোর সামাল দিতে হিমশিম খাচ্ছি। বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্ধার বলেন, প্রতিদিন আউটডোর- ইনডোর মিলিয়ে ৩শ থেকে ৪শ রোগী সামাল দিতে আমাদের বেগ পেতে হচ্ছে। ম্যাটস শিক্ষার্থীরা আমাদের একটা বড় হেপ্লিং হ্যান্ড হিসেবে কাজ করতো। উল্লেখ্য, গত (২৮ আগস্ট) আন্দোলনরত শিক্ষার্থীরা সকালে বাগেরহাট ম্যাটসের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছিল। এসময়ে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। এরপর আজ সোমবার (২৮ আগস্ট) থেকে চার দফা দাবি আদায়ে বাগেরহাট ম্যাটসের ৬ শতাধিক শিক্ষার্থীসহ সারা দেশে ১৩টি সরকারি ম্যাটসের প্রায় ৫ হাজার শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা বর্জন করে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓