1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাজিরপুরে চাঞ্চল্যকর প্রবাসীর স্ত্রীকে হত্যাকারী আটক

  • প্রকাশিত: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৪২০ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে চাঞ্চল্যকর প্রবাসীর স্ত্রী কোমেলা বেগম (৫০) কে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মো. হাসান সর্দার (২৬) নামের এক যুবককে আটক করেছেন। গত মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে থানা পুলিশ তাকে আটক করেছেন। আটককৃত ওই যুবক উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের শাহাজাহান সর্দারের ছেলে। নিহত নারী ও হত্যাকারীর বাড়ি পাশাপাশি। থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, হত্যাকারীরা ওই নারীকে হত্যার পর তার কাছে থাকা মুঠোফোন নিয়ে যায়। সেই সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে উপজেলার বৈবুনিয়া সংলগ্ন তালতলা নদীর অপর পার থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক নিজেকে ওই হত্যার সাথে জড়িত থাকার দায় স্বীকার করেছে। তাকে আরো জিজ্ঞাসাবাদের পর হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে। তিনি আরো জানান, হত্যাকারী হাসান সর্দারের বোন চলতি বছরের ফেব্রুয়ারী মাসে ৬ বছরের সৎ কন্যাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে কারাগারে রয়েছে। জানা গেছে, গত ১৮ আগস্ট উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ। নিহত কোমেলা বেগম উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রামের মৃত ছলেমান শেখের কন্যা। তার স্বামী সৌদি আরব প্রবাসী ওমর ফারুকের বাড়ি কুমিল্লায়। তিনি ওই এলাকায় জমি কিনে বাড়ি করে একা থাকতেন। তাকে হত্যার পর ঘাতকরা তার মুঠোফোন সহ গলায় ও কানে থাকা স্বার্নালঙ্কার নিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓