1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার

কাউখালীতে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। পরে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবিরের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সদস্য শাহ ইমরান ফারুক, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া, বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান নিক্সন, গিয়াশ উদ্দিন অলি, উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান মামুন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, কৃষক দলের সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓