1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে” শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

  • প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৬৭ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি এবং শিক্ষকদের সাথে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে মতবিনিময় সভা করেছে শিক্ষা বোর্ড চেয়ারম্যান। সোমবার (৪ সেপ্টেম্বর)  দুপুরে ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আব্বাস উদ্দিন খান।বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম আনিসুর রহমান পলাশ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, বোর্ড সচিব আ ফ ম বাহারুল আলম।প্রধান অতিথির বক্তব্যে, শিক্ষা বোর্ড চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান বলেন, ‘স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। এরই ধারাবাহীকতায় দেশে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। প্রতিটি শিক্ষার্থীকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের জোড়ালো ভুমিকা রাখতে হবে। আগামীদে স্মার্ট নাগরীকরাই গড়বে স্মার্ট বাংলাদেশ।’মতবিনিময় সভায় উদ্ধোধন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জীব চন্দ্র বণিকের সঞ্চালনায় অন্যান্যের সাথে বক্তব্য দেন শিক্ষক রঞ্জন কুমার রায়, শিক্ষিকা বিনা মজুমদার, শিক্ষার্থী সীমান্ত এবং ফুরাত জাহান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓