1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৫ বার পড়া হয়েছে

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন,‘শিক্ষকতা কোন পেশা নয়, এটা সেবার কাজ। শিক্ষকরা অনেক কষ্ট করে তাদের জীবন নির্বাহ করেন। তারা দেশ গড়ার কারিগর কিন্তু তারাই আজ অবহেলিত। অতীতের কোন সরকার শিক্ষকদের জন্য আন্তরিক ছিলেন না। কিন্তু শেখ হাসিনার শাসন আমলেই তাদের আর্থিক অনেক সুবিধা দেয়া হচ্ছে। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই শিক্ষকদের প্রতি আমাদের সমাজের সকলকে আরো শ্রদ্ধাশীল হতে হবে। যে জাতি শিক্ষকদের যতো বেশী সম্মান করতে জানেন তারা ততো উন্নত ও সমৃদ্ধ। বেসরাকরী শিক্ষকদের চাকুরী জাতীয় করনের জন্য সরকার ভাবছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) জেলার নাজিরপুর উপজেলা শিক্ষক সমিতির (বিটিএ) সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন। জেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার সুখরঞ্জন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ও নাজিরপুর বারিখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিঞা, প্রমুখ। পরে উপস্থিত সকলের ভোটে উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদারকে সভাপতি ও বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমারকে সাধারন সম্পাদক নির্বাচিত হয়ন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓