1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্বরূপকাঠিতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫২৯ বার পড়া হয়েছে

র‌্যালি, আলোচনাসভা ও উন্নয়ন মেলা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্ময়ে এক বর্নাঢ্য র‌্যালি শুরু হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে সেখানে “সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহকারি কমশিনার (ভূমি) তাপশ পাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, সোহাগদল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, আটঘর-কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার, দৈহারী ইউপি চেয়ারম্যান জাহারুল ইসলাম ও সারেংকাঠি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓