1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

উজিরপুর ফ্রি চিকিৎসা সেবা দিলেন বাসদ নেত্রী ডা:মনিষা চক্রবর্ত্তী

  • প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৪ বার পড়া হয়েছে

প্রান্তিক জনপদের অসহায় দরিদ্র মানুষের ফ্রি চিকিৎসা দিতে, জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিসুন্ড গ্রামে ছুটে গেলেন বরিশালের বাসদ নেত্রী ডা: মনিষা চক্রবর্তি তিনি সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে হস্তিসুন্ড এ আর তালুকদার কমপ্লেক্সের চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্ধোধন করে প্রায় শতাধিক রোগীদের চিকিৎসা করেন বিনা টাকায়। ডা:মনিষা চক্রবর্ত্তীর ফ্রি চিকিৎসা পেয়ে খুশি হয়েছেন ওই এলাকার মানুষ।তিনি প্রতি মাসে ২ বার ওই এলাকায় সাধারন মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিবেন। চিকিৎসা সেবা কেন্দ্র উদ্ধোধন কালে বামরাইল ইউপি চেয়ারম্যান মো: ইউসুফ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান বাবু গৌরঙ্গ কর্মকার, সমাজ সেবক সামসুল আলম জুলফিকার, মিজানুর রহমান কবির ,ক্রীড়াবিদ আব্বাস তালুকদার উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ: রহিম সরদার, সাধারন সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: হারিস প্রমূখ। বক্তারা ডা: মনিষার মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে গ্রামের মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে আসার প্রশংসা করেন। এ সময় ডা: মনিষা বলেন, তিনি বিনা টাকায় মানুষের চিকিৎসা সেবা দিবেন।মাসে দু’বার উজিরপুরের হস্তিসুন্ড গ্রামের মানুষকে তিনি তার সেবা দিবেন। গ্রামঞ্চলের মানুষ টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না তাদের কষ্টের কথা চিন্তা করে উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সমাজ সেবক আব্দুর রাজ্জাক তালুকদারের অনুরোধে তিনি গ্রামের মানুষের চিকিৎসা দিতে ছুটে আসছেন,ওই এলাকার বাসিন্দা মো: শাহিন জানিয়েছেন সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত প্রায় একশত রোগী চিকিৎসা নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓