1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি

গলাচিপায় শিক্ষার্থীদের মধ্যে আইসিটি উপকরণ বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে আইসিটি উপকরণ বিতরণ করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম,ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ,হরিদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের সদস্য,অভিভাবক,শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মা ও অভিভাবক সমাবেশের মাধ্যমে ফলাফল প্রকাশ করে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ট্যাবসহ অন্যান্য আইসিটি উপকরণ,জাতীয় পতাকা,ক্রীড়া সামগ্রী এবং স্কুল ব্যাগ বিতরণ করেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের কোমলমতী শিশুরা দেশাত্ববোধক গান এবং উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সকলকে নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন,২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।এই লক্ষ্য অর্জনের মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা।তাই গলাচিপা উপজেলার প্রাথমিক শিক্ষাকে আরও ফলপ্রসু করার জন্য ইতোমধ্যে উপজেলার সব কয়টি প্রাথমিক বিদ্যালয়ে ১০ দফা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।এছাড়া ১২ টি ইউনিয়নের মোট ১৬টি প্রাথমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রূপান্তরের জন্য প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।পরে তিনি বিদ্যালয়ের পরিদর্শন করেনজ লাবদ্ধতার সমস্যা সরেজমিনে এবং দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓