1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

গলাচিপায় আসন্ন দূর্গা পূজা,ও মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এক বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন। এছাড়াও সভায় আরো উপস্থিত থাকেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ার্না মার্জিয়া নিতু। সভায় আইন-শৃঙ্খলা, মাদক, ডেঙ্গুর প্রকোপ, বাজারের খাদ্য-পন্যের উর্ধ্বগতি, অসাধু মজুদার, ব্যবসায়ী সিন্ডিকেট ও পাবলিক পরীক্ষা সহ নানা প্রস্তাবনা নিয়ে বক্তব্য রাখেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী মিসেস সালমা ওয়াহিদ, প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন, পৌরসভার প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস,গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, পানপট্টি চেয়ারম্যান মাসুদ রানা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। পরে বক্তারা উপজেলার সকল পূজা মন্ডপে প্রতিমা বিগ্রহ নির্মাণ বিষয়ে মন্দিরের নিরাপত্তা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সার্বিকভাবে উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকায় সকলে সন্তোষ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓