1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গাঁজাসহ গ্রেফতার ৬

  • প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গাঁজা ও ইয়াবাসহ একই পরিবারের পাঁচজনসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার মালখানগর রথবাড়ি এলাকার মজিবুর রহমানের বসতবাড়ির উঠান থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন,মালখানগর এলাকা মজিবুর রহমান,তার স্ত্রী জাহানার বেগম,ছেলে জাহিদ হাসান,নাহিদ হাসান,নাহিদের স্ত্রী জাহানারা বেগম ও উপজেলার কাজীরভাগ এলাকার স্বপন হাওলাদারের ছেলে মো:আশিক হাওলাদার।গ্রেফতারকৃত ৫ জন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী পরিবার বলে জানিয়েছেন সিরাজদিখান থানা পুলিশ।সোমবার দুপুর ১১টায় প্রেস ব্রিফিংয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম সুমন জানান,মালখানগর রথবাড়ি এলাকায় এক পরিবারের সবাই মাদক ব্যবসায় চালিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়।অভিযানে একই পরিবারের ৫ সদস্যসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ও ৩৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।পরিবারটির সদস্যরা এলাকার যুবক স্কুল ছাত্রসহ উঠতি বয়সীদের কাছে মাদক বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓