1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

মুন্সীগঞ্জে বদলিকৃত শিক্ষককে ফেরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে বদলি শিক্ষককে ফেরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ মুন্সীগঞ্জে সদরে বদলি হওয়া এক শিক্ষককে আবারও স্কুলে ফেরাতে জেলা প্রশাসক কার্যালয়ের গেটে অবস্থান নিয় বিক্ষোভ করেছে আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা।রবিবার(২৪ সেপ্টেম্বর)বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয় ওই স্কুলের শতাধিক ছাত্রী।এ সময় ২ ঘণ্টার বিক্ষোভে স্কুলের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ও বদলি হওয়া ভূগোল শিক্ষক ইব্রাহিম কবিরকে বিদ্যালয়ে ফেরানোর দাবিতে স্লোগান দিতে থাকে তারা।বিক্ষোভকারী ছাত্রীরা জানান,স্কুলে বিভিন্ন অনিয়ম ও কোচিং বাণিজ্যের প্রতিবাদ করার কারণে কিছু শিক্ষকের রোসানলে পড়েন ভুগোল শিক্ষক ইব্রাহিম কবির।তাদের যোগসাজশে সম্প্রতি তাকে বদলি করে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে।এতে আসন্ন বার্ষিক পরীক্ষার আগে ভূগোল বিষয়ে পাঠ অর্জন নিয়ে বিপাকে পড়তে হয়েছে শিক্ষার্থীদের।শিক্ষক ইব্রাহিমকে ফেরত আনা ও স্কুলের অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ছাত্রীরা।পরে শিক্ষার্থীদের প্রতিনিধির সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক আবু জাফর রিপন।এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আফিফা খান ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ফিরে যায়।
এ বিষয়ে আফিফা খান জানান, শিক্ষার্থীদের কথা জেলা প্রশাসক শুনেছেন।তাদের সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগে বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক জানান, শিক্ষকদের বদলি স্বাভাবিক প্রক্রিয়া।এটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের হাতে।বদলি হওয়া শিক্ষক বিভিন্ন সময় মিটিংয়ে অশালীন কথাবার্তা বলতেন,অন্য শিক্ষকদের বিষয়ে অভিযোগ করতেন।তবে কোনো শিক্ষক যদি কোচিংয়ে যুক্ত থাকেন,তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓